

Product Details
আজওয়া খেজুর (ajwa-dates) সৌদি আরবের এক অতি পরিচিত খেজুর। আরবের প্রাচীনতম প্রসিদ্ধ খেজুরগুলোর মধ্যে অন্যতম এই আজওয়া খেজুর। সৌদির বিভিন্ন অঞ্চলে বিশেষত মদীনায় এর উপস্থিতি লক্ষ্যনীয়।
বিশ্ব নবী নিজ হাতে বীজ লাগানো খেজুরই আজওয়া। যা দুনিয়ার সবচেয়ে দামি ও উন্নতমানের সুস্বাদু খেজুর। এ খেজুরের গুণ, বরকত ও ফজিলত বর্ণনা করেছেন স্বয়ং বিশ্বনবি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম। হাদিসে এসেছে- রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি প্রতিদিন সকালে কয়েকটি আজওয়া খেজুর খাবে, সেই দিন ও রাত পর্যন্ত কোনো বিষ ও যাদু তার কোনো ক্ষতি করবে না। অন্য বর্ণনায়, সাতটি খেজুর খাওয়ার কথা বলা হয়েছে। (বুখারি)
আল্লাহ তায়লা মুসলিম উম্মাহকে ফজিলত ও বরকতময় আজওয়া খেজুর খাওয়ার মাধ্যমে সুস্বাস্থ্যসহ যাবতীয় ক্ষতিকর বিষক্রিয়া থেকে মুক্ত থাকার তাওফিক দান করুন। আমিন।
খেজুরের উপকারিতাঃ
- স্নায়বিক শক্তি বৃদ্ধি করে ও হৃদরোগীদের জন্য বেশ উপকারী।
- রুচিবর্ধক হিসেবে কাজ করে,দৃষ্টিশক্তি ভালো রাখে।
- উচ্চ কোলেস্টেরল রোগীদের জন্য বেশ উপযোগী।
- দেহের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে।
- ত্বক ভালো রাখতে খেজুর বেশ উপযোগী খাবার।
- তাৎক্ষণিক শক্তি প্রদানের ক্ষেত্রে খেজুর ভালো কাজ করে।
- রক্তশূন্যতা দূর করতে ভূমিকা রাখে এবং হজম শক্তি বৃদ্ধিতে খেজুর ভূমিকা রাখে।
Reviews
You may also like


