Almond- কাঠ বাদাম
nuts by Asol Food
In stock

Almond- কাঠ বাদাম

Tk270

premium almond

Quantity
1

Product Details

কাঠবাদাম পুষ্টিগুণে ভরপুর এবং এটি খেতেও বেশ মজাদার । প্রতিদিন সকালের নাস্তায় ৭ / ১০ টি আলমন্ড বাদাম রাখুন । দেখবেন অনেক রােগ থেকেই মুক্তি মিলবে । কাঠবাদাম / আলমন্ড স্ন্যাকস হিসেবে খাওয়ার জন্য অত্যন্ত চমৎকার একটি খাবার । স্বাদের তুলনায় কাঠবাদাম পুষ্টিগুণেই বেশি সমৃদ্ধ। কাঠবাদামের মধ্যে রয়েছে ভিটামিন ‘ই’ ক্যালসিয়াম, ফসফরাস, জিংক, কপার, সেলেনিয়াম, আয়রন ও ম্যাগনেসিয়াম।

কাঠবাদাম বিভিন্ন রকমের মিষ্টান্ন খাবার রান্নায় ব্যবহার করা হয়ে থাকে। যেমনঃ সেমাই, ক্ষীর, পায়েস, ফালুদা, রসমালাই, মিল্কশেক ইত্যাদি।

কাঠ বাদামের পুষ্টিগুণের উপকারিতা:-

  1. এনার্জি- আমাদের দেহে শক্তির জোগান দেয়।
  2. ম্যাগনেসিয়াম-  হৃদরোগ এবং স্ট্রোকের ঝুঁকি কমায়। রক্তচাপ কমায় এবং কোলেস্টেরলের মাত্রা হ্রাস করে। সুগারের রোগীদের জন্য উপকারি।
  3. প্রোটিন- শরীরের ত্বক, চুল, নখ, হাড় বিকাশে প্রোটিন প্রয়োজন। ভাইরাস এবং ব্যাকটেরিয়া থেকে শরীরকে প্রতিরক্ষা করে।
  4. ফাইবার- ফাইবার হজম স্বাস্থ্য এবং নিয়মিত অন্ত্রের জন্য প্রয়োজনীয় উপাদান। এটি রক্তে শর্করার মাত্রা এবং কোলেস্টেরল উন্নত করতে পারে।
  5. ক্যালসিয়াম- শরীর ও দাঁত মজবুত করতে সহায়তা করে। রোগ প্রতিরোধক শক্তি বৃদ্ধি করে।।
  6. পটাশিয়াম ও ম্যাঙ্গানিজ- হাড়ের শক্তি এবং পেশী মজবুত করে। মানুষের হাড় গঠনের স্বাভাবিক বিকাশের জন্য ম্যাঙ্গানিজ অত্যন্ত প্রয়োজনীয়।
  7. ভিটামিন বি ২-  ভিটামিন বি ২ ভিটামিন স্বাভাবিক ভাবেই শরীরের বিভিন্ন প্রক্রিয়াগুলির জন্য প্রয়োজনীয় পদার্থ। শরীরের অনেক টিস্যু রক্ষণাবেক্ষণে এটি কাজ করে।
  8. পুষ্টিগুণে ভরপুর এই বাদাম কোষ্ঠকাঠিন্য দূর করে, শ্বাসতন্ত্রের সমস্যা কমায়, এটি চুল ও ত্বকের জন্য ভালাে।

বিশেষজ্ঞরা বলেনঃ কাঠ বাদামে রয়েছে অগণিত উপকারিতা। প্রতিদিন একমুঠো কাঠবাদাম খেলে মানবদেহ থাকে স্বাস্থ্য সুরক্ষায়।

এক বাটি পানিতে কাঠবাদামকে রাত-ভর ভিজিয়ে রাখলে উপরের বাদামি খােসাটি খুব সহজে বেরিয়ে আসে । খােসা বেরিয়ে আসার পর সাদা বাদামটিকে এক সাপ্তাহ রেখে খেতে পারবেন । খােসা ছাড়ানাে অবস্থায় খেলে কাঠবাদাম অনেক বেশি কার্যকরী হয়ে ওঠে।


Reviews

You may also like

Recommended for you

Browse all