Biriyani Masala- বিরিয়ানি মসলা
powdered-spice by Asol Food
In stock

Biriyani Masala- বিরিয়ানি মসলা

Tk200 / 50g

Quantity
1

Product Details

বিরিয়ানি মসলার উপাদানঃ মরিচের, জিরা, শাহী ও সবুজ এলাচ, জয়ফল, স্টার এনিজ, জয়ত্রী, কালো গোল মরিচ, সাদা গোল মরিচ, আদা, দারুচিনি, আমচুর, তেজপাতা, লবঙ্গ, কাবাব চিনি ও অন্যান্য মসলা।

প্রয়োজনীয় উপকরণঃ

১. পোলাও চাল- ৩ কেজি         ৬. বিরিয়ানি মসলা- ৫০ গ্রাম

২. গরু/ খাসি মাংস- ৩কেজি      ৭. তেল/ঘি- ১.৫ কাপ

৩. আদা বাটা- ৭ টেবিল চামচ      ৮. টক দই- ১৫ টেবিল চামচ

৪. রসুন বাটা- ৬ টেবিল চামচ      ৯. আলু বোখারা- ১৪-১৫টা (ঐচ্ছিক)

৫. পেঁয়াজ বাটা- ৩ কাপ          ১০. কিসমিস- পরিমাণ মত

(কেওড়া জল ঐচ্ছিক)

প্রস্তত প্রণালীঃ

ধাপ-১:  চুলায় তেল/ঘি গরম করে পেঁয়াজ সোনালী বেরেস্তা করে নিন। বাকি অর্ধেকের মধ্যে পানি ঝরানো মাংস কিছুক্ষণ ভেজে আদা রসুন এবং বিরিয়ানী মসলা ও পরিমাণ মতো লবণ দিয়ে ১৫ মিনিট ভালোভাবে কষিয়ে টক দই যোগ করতে হবে। সিদ্ধ করতে যতটুকু পানি লাগে সে পরিমাণ পানি দিয়ে ঝোল একেবারে শুকিয়ে ফেলতে হবে।

ধাপ-২: পাতিলে ৩ টেবিল চামচ তেল/ঘি দিয়ে পেঁয়াজ বেরেস্তা করে নিন তার সাথে পানি ঝরানো চাল দিয়ে ভালো মতো ভাজতে হবে। আলু যোগ করতে চাইলে আলাদা ভাবে লবণ এবং অল্প পরিমাণে হলুদ দিয়ে তেলে ভেজে মিশিয়ে নিতে পারেন। এরপর পরিমাণ মতো লবণ যুক্ত করে ১৫০০ গ্রাম পানি মিশিয়ে ঢেকে রাখতে হবে। চাল মোটামুটি সিদ্ধ হলে অর্ধেক পোলাও উঠিয়ে রান্না করা মাংস বিছিয়ে নিন। এর উপরে পেঁয়াজ বেরেস্তা ঢেলে দিতে হবে । বাকি অর্ধেক পোলাও মাংসের উপর ঢেলে দিতে হবে। কিশমিশ/ আলু বোখারা/ আস্ত কাঁচা মরিচ/ কেওড়া জল দিয়ে পাতিলের মুখ বন্ধ করে অল্প আঁচে আধঘন্টা রেখে ভালো মতো নেড়ে পোলাওর মাংস মিশিয়ে পরিবেশন করুন।


Reviews

You may also like

Recommended for you

Browse all