Cinnamon- Daruchini Powder- দারুচিনি গুঁড়া
powdered-spice by Asol Food
In stock

Cinnamon- Daruchini Powder- দারুচিনি গুঁড়া

Tk120 / 100g

Cinnamon- Daruchini Powder- দারুচিনি গুঁড়া

Quantity
1

Product Details

দারুচিনি গুঁড়া শুধু একটি সুগন্ধি মসলাই নয়, এর আছে অসংখ্য স্বাস্থ্য উপকারিতা। এটি মিষ্টি ও হালকা ঝাল স্বাদের কারণে নানা ধরনের রান্নায় ব্যবহার করা হয়। পোলাও, বিরিয়ানি, মাংসের কারি, পায়েস বা মিষ্টি জাতীয় খাবারে দারুচিনি গুঁড়া ব্যবহার করলে খাবারে একটি মিষ্টি সুগন্ধ ও অনন্য স্বাদ আসে। সকালে খালি পেটে এক গ্লাস কুসুম গরম পানিতে এক চিমটি দারুচিনি গুঁড়া মিশিয়ে পান করতে পারেন এতে সবচেয়ে বেশি উপকার পাওয়া যায়। এছাড়া, চায়ের সাথে দারুচিনি গুঁড়া মিশিয়ে পান করলে এর স্বাদ ও উপকারিতা দুটোই পাওয়া যায়।

আসল ফুডের দারুচিনি গুঁড়ার বিশেষ্যত্ব!

  1. বাছাইকৃত দারুচিনি থেকে তৈরি এবং নিজস্ব প্রক্রিয়াজাত যার ফলে শতভাগ নিরাপদ।
  2. আমাদের বিশুদ্ধ দারুচিনি গুঁড়াতে কোনো প্রকার রাসায়নিক ও কৃত্রিম কিছু নেই। তাই এর স্বাদ এবং সুগন্ধি একদম প্রকৃতিক।
  3. খাবারের স্বাদবর্ধক ও পুষ্টিবর্ধক। কোনো ঝামেলা ছাড়াই সহজে ব্যবহার যোগ্য।

দারুচিনি গুঁড়ার উপকারিতাঃ

  1. দারুচিনি শরীরের অক্সিডেটিভ ক্ষতি রোধ করে এবং দীর্ঘস্থায়ী প্রদাহ কমাতে সাহায্য করে। এটি রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতেও কার্যকর।
  2. দারুচিনি রক্তে শর্করার মাত্রা কমাতে সাহায্য করে এবং ইনসুলিনের কার্যকারিতা উন্নত করে। খাবার খাওয়ার পর রক্তে গ্লুকোজের পরিমাণ নিয়ন্ত্রণেও ভূমিকা রাখে।
  3. দারুচিনি খারাপ কোলেস্টেরল (LDL) এবং ট্রাইগ্লিসারাইডের মাত্রা কমিয়ে হৃদরোগের ঝুঁকি কমাতে সাহায্য করতে পারে। এটি রক্তচাপ নিয়ন্ত্রণেও সাহায্য করে।
  4. দারুচিনি হজম প্রক্রিয়া উন্নত করে এবং পেটের বিভিন্ন সমস্যা যেমন বদহজম, পেট ফাঁপা ও গ্যাসের সমস্যা থেকে মুক্তি দিতে পারে।
  5. সর্দি, কাশি এবং গলা ব্যথার জন্য দারুচিনি খুবই উপকারী। এর মধ্যে থাকা সিনামালডিহাইড নামক উপাদানটি ব্যাকটেরিয়া এবং ছত্রাকের সংক্রমণ থেকে রক্ষা করতে সাহায্য করে।
  6. দারুচিনি মস্তিষ্কের কোষগুলোকে সুরক্ষা দেয় এবং আলঝেইমার ও পারকিনসনসের মতো রোগের ঝুঁকি কমাতে সাহায্য করতে পারে।
  7. ত্বকের যত্ন: এর অ্যান্টি-ব্যাকটেরিয়াল বৈশিষ্ট্য ব্রণ এবং ত্বকের অন্যান্য সংক্রমণ কমাতে সাহায্য করে। মধু ও দারুচিনি গুঁড়ার ফেসপ্যাক ত্বকের উজ্জ্বলতা বাড়াতে এবং মৃত কোষ দূর করতে কার্যকর।
  8. মুখের দুর্গন্ধ দূর করতে: গরম পানির সাথে দারুচিনি গুঁড়া মিশিয়ে সেই পানি দিয়ে গার্গল করলে মুখের দুর্গন্ধ দূর হয়।
  9. দাঁতের ব্যথা: সামান্য টুথপেস্টের সাথে দারুচিনি গুঁড়া মিশিয়ে দাঁত মাজলে সাময়িক ভাবে দাঁত ও মাড়ির ব্যথা কমে।

কিছু সতর্কতাঃ মনে রাখবেন, দারুচিনির উপকারিতা থাকলেও এর অতিরিক্ত ব্যবহার যকৃতের ক্ষতি করতে পারে। গর্ভবতী মহিলাদের অতিরিক্ত দারুচিনি গুঁড়া খাওয়া থেকে বিরত থাকা উচিৎ। ডায়াবেটিসের ওষুধ সেবনকারী ব্যক্তিদের দারুচিনি গুঁড়া খাওয়ার আগে চিকিৎসকের পরামর্শ নেওয়া প্রয়োজন।


Reviews

You may also like

Recommended for you

Browse all