Red Brown Sugar- লাল চিনি
sweeteners-dairy by Asol Food
In stock

Red Brown Sugar- লাল চিনি

Tk170 / 1kg

Fresh Quality Red (Brown) Sugar

Quantity
1

Product Details

সাদা চিনি দেখতে কতই না সুন্দর আর ঝরঝারে তাই না? দেখতে সুন্দর আর ঝরঝারে সাদা চিনির অপকারিতা না জানার কারণে আমি, আপনি, আমরা সবাই এই সাদা চিনি খেয়েই হার্ট এট্যাক, ডায়াবেটিস সহ লিভার নষ্ট করার মত রোগের দিকে আমাদের শরীরকে বিনা দ্বিধায় ঠেলে দিচ্ছি। দেশের বাইরে থেকে আমদানিকৃত কিংবা দেশে উৎপাদিত যে রকমই হোক না কেন পরিশোধিত সাদা চিনি স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। কিন্তু দেশে উৎপাদিত লাল চিনির অনেক উপকারিতা ও গুণাগুণ রয়েছে। তাই স্বাস্থ্যকে ঠিক রাখতে সাদা চিনির পরিবর্তে আমাদের দেশে উৎপাদিত লাল চিনি খাওয়া উত্তম।

বাংলাদেশ খাদ্য বিজ্ঞান ও প্রযুক্তি ইনস্টিটিউটের পরীক্ষায় দেখা গেছে, দেশের বাইরে থেকে আমদানিকৃত কিংবা দেশে উৎপাদিত পরিশোধিত সাদা চিনি স্বাস্থ্যের জন্য অত্যন্ত ক্ষতিকর। লাল চিনিকে কারখানায় পরিশোধিত করে সাদা করার জন্য ক্ষতিকর রাসায়নিক উপাদান মেশানো হয় আর সেই কারণেই পরিশোধনের সময় প্রোটিন, মিনারেল, ভিটামিন, এনজাইম সহ অন্যান্য উপকারি পুষ্টি উপাদান দূর হয়ে যায়। পরিশোধনের আগে এবং পরে লাল চিনি ও সাদা চিনির মধ্যে পুষ্টি উপাদানের যে পার্থক্য থাকে তা হলোঃ

উপাদানের নাম ও পরিমাণ ( মাত্রা )আখ থেকে উৎপাদিত লাল চিনিতেপরিশোধিত সাদা চিনিতে
ক্যালসিয়াম১৬০.৩২ ভাগ১.৫৬ থেকে ২.৬৫ ভাগ
পটাশিয়াম১৪২.৯ ভাগ0.৩২ থেকে 0.৩৫ ভাগ
ফসফরাস২.৫ থেকে ১০.৭৯ ভাগ২.৩৫ ভাগ
আয়রন0.৪২ থেকে ৬ ভাগ0.৪৭ ভাগ
ম্যাগনেশিয়াম১৫ থেকে ৩.৮৬ ভাগ0.৬৬ থেকে ১.২১ ভাগ
 সোডিয়াম 0.৬ ভাগ 0.২ ভাগ

লাল চিনি সরাসরি আখ থেকে উৎপাদিত অপরিশোধিত চিনি। উৎপাদনের পর অপরিশোধিত থাকে বলে লাল চিনিতে আখের সব উপাদান ম্যাঙ্গানিজ,ম্যাগনেসিয়াম,শর্করা,ক্যালসিয়াম,পটাশিয়াম,লৌহ, অ্যামাইনো অ্যাসিড,জিঙ্ক,থায়ামিন,রিবোফ্লবিন,ফলিক এসিড, অ্যান্টি-অক্সিডেন্ট রয়ে যায়। আর ঠিক এজন্য সাদা চিনির চেয়ে লাল চিনির উপকারীতা বেশি।


Reviews

You may also like

Recommended for you

Browse all